মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

রাশিয়াকে আল্টিমেটাম দেওয়ার পর মস্কোয় যাচ্ছেন ট্রাম্পের দূত

মাতৃভূমি সংবাদ 

আন্তজার্তিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সময় বেঁধে দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফকে আগামী সপ্তাহে রাশিয়া সফরে পাঠাচ্ছেন। রোববার (৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমার ধারণা উইটকফ আগামী বুধবার বা বৃহস্পতিবার রাশিয়া যাবেন।’ তিনি আরও জানান, রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ-এর সঙ্গে অনলাইনে বাকবিতণ্ডার পর তিনি দুইটি ‘পারমাণবিক সাবমেরিন’ মোতায়েন করেছেন – যেগুলো এখন ‘ওই অঞ্চলে’ অবস্থান করছে। তবে সাবমেরিন দুটি পারমাণবিক-শক্তিচালিত, নাকি পারমাণবিক অস্ত্রে সজ্জিত, তা তিনি স্পষ্ট করেননি। সাবমেরিনগুলোর অবস্থানও গোপন রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিতে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত ট্রাম্পের নির্ধারিত সময়সীমার পটভূমিতে পারমাণবিক অস্ত্রের এই মহড়া শুরু হয়েছে। এছাড়া রাশিয়াকে অনির্দিষ্ট নতুন নিষেধাজ্ঞারও মুখোমুখি হতে হবে। সম্প্রতি উইটকফ একাধিকবার রাশিয়া সফর এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।ট্রাম্প পূর্বে হুমকি দিয়েছিলেন, নতুন পদক্ষেপের অর্থ রাশিয়ার অবশিষ্ট বাণিজ্য অংশীদার, যেমন চীন এবং ভারতকে লক্ষ্য করে ‘দ্বিতীয় শুল্ক’ আরোপ করা হতে পারে। এটি রাশিয়াকে আরও দমিয়ে রাখবে, তবে উল্লেখযোগ্য আন্তর্জাতিক ব্যাঘাতের ঝুঁকি তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD