শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

রাজউকের অভিযানে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায়

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

তেজকুনিপাড়া-দিয়াবাড়িতে অভিযানে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পাশাপাশি এসব ভবনের ১৫টি বৈদ্যুতিক মিটার জব্দ করেছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ মে) রাজউকের জোন ১ ও জোন ৫ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে রাজউকের জোন ৫/১ এর আওতাধীন তেজকুনিপাড়া এলাকায় ৯টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৪ টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এছাড়াও ৭টি ভবনের রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। এ সময় ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শকরা।

অন্যদিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে রাজউকের জোন ১/১ এর আওতাধীন দিয়াবাড়ির সোনারগাঁও জনপথ এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সর্বমোট ১০টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ১০টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও ১১টি মিটার জব্দ করা হয় এবং রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়।

এ সময় ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ৯ লাখ  টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকদের কাছ থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মো. আবিল আয়াম, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD