বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মুলাদী পৌরসভার সাবেক মেয়র রুবেল কারাগারে

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বরিশালের মুলাদী উপজেলার সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শফিক উজ্জামান রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩ অক্টোবর) ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন রুবেলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে গুলশান-১ এলাকার ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের অজ্ঞাতপরিচয় নেতাকর্মীদের দেশবিরোধী স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় সেদিন গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD