বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মার্কিন দূতাবাস থেকে স্বতন্ত্র একটি দল ভোট পর্যবেক্ষণে যাবেন : ইসি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

আসন্ন নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি স্বতন্ত্র (ইন্ডিপেন্ডেন্ট) প্রতিনিধি দল এবং দূতাবাস থেকে কর্মকর্তারা ভোট পর্যবেক্ষণে যাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তারা নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রথাগত ‘ফরমাল অবজার্ভার’ হিসেবে নয়, বরং নিজস্ব উদ্যোগে ভোটের অবস্থা দেখতে যাবেন।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সচিব জানান, মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা– এই চার অঞ্চলে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তারা জানিয়েছেন তারা স্বতন্ত্রভাবে যাবেন। আমরা বলেছি এতে আমাদের কোনো অসুবিধা নেই। তারা কোথায় কোথায় যাবেন, সেই তালিকা আমাদের দেবেন বলেছেন। তালিকা পেলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা (ফ্যাসিলিটেট) করব। ভোটের দিন যান চলাচল সীমিত থাকার বিষয়ে প্রতিনিধি দল জানতে চাইলে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কত সময়ের জন্য এবং কোন কোন যানবাহনের ওপর নিষেধাজ্ঞা থাকবে, তা মন্ত্রণালয়ই নির্ধারণ করবে।বৈঠকে ব্যালট পেপারের আকার-আকৃতি এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পর্কে মার্কিন প্রতিনিধিদের ধারণা দেওয়া হয়েছে। সচিব বলেন, পুরো প্রক্রিয়াটি তারা পর্যবেক্ষণ করেছেন এবং মন্তব্য করেছেন যে এটি বেশ জটিল ও কষ্টসাধ্য কাজ। তবে তারা পুরো ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

আচরণবিধি লঙ্ঘন নিয়ে মার্কিন প্রতিনিধিদের কোনো সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ছিল কি না– এমন প্রশ্নে তিনি বলেন, তারা কোনো অভিযোগ করেননি। বরং আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম বা আমরা কীভাবে অভিযোগগুলো নিষ্পত্তি করছি, তা জানতে চেয়েছেন। আমরা তাদের জানিয়েছি যে, আমাদের কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল, ইনকোয়ারি কমিটি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে কাজ করছেন। আজও একটি জেলা থেকে অভিযোগ এসেছে, যা দ্রুত নিষ্পত্তির জন্য আমরা রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি।

ভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আখতার আহমেদ জানান, সারা দেশে প্রায় সাড়ে ৯ লাখ নিরাপত্তা কর্মী বিভিন্ন স্তরে মোতায়েন থাকবে। মার্কিন প্রতিনিধিদের এই বিশাল কর্মযজ্ঞ সম্পর্কে অবহিত করা হয়েছে।

এ ছাড়া আগামী ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর নারী সমাবেশের ডাক এবং তাদের কর্মীদের ওপর হামলার অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD