বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মাদ্রাসার ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনের সুযোগ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

২০২৫ সালের অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম, জন্ম তারিখ বা যেকোনো ভুল থাকলে তা সংশোধন করতে ৩ দিন সময় দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড। প্রতিষ্ঠানের মাধ্যমেই অনলাইনে আবেদন করে মাত্র ৩০০ টাকা বোর্ড ফি দিয়ে ২৪ ডিসেম্বরের মধ্যে এই সংশোধন করতে হবে। কারণ ২৮ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা।রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় ২০২৫ সালের অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের ভুল তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে এই সংশোধন করা যাবে। অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে তথ্য ভুল থাকলে বোর্ড ফি দিয়ে সংশোধন করা যাবে। যেহেতু অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া ষষ্ঠ শ্রেণির (২০২৩) ডাটাবেজের মাধ্যমে সম্পন্ন হয়েছে, তাই ষষ্ঠ শ্রেণির ডাটাবেজে নাম, বাবার নাম, মায়ের নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন করলে তা স্বয়ংক্রিয়ভাবে ৭২ ঘণ্টার মধ্যে অষ্টম শ্রেণির রেকর্ডেও হালনাগাদ হয়ে যাবে।তবে অষ্টম শ্রেণির (২০২৫) ছবি পরিবর্তন বা জেন্ডার সংশোধন করতে হলে www.ebmeb.gov.bd ওয়েবসাইটের eSIF লিংকে গিয়ে Class JDC » eReg-Registration Print 2025 সিলেক্ট করে প্রতিষ্ঠানের EIIN এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। সেখানে বোর্ড ফি পরিশোধ করে সংশোধন সম্পন্ন করতে হবে। ষষ্ঠ (২০২৩) ও অষ্টম (২০২৫) শ্রেণির তথ্য সংশোধনের বোর্ড ফি ৩০০ টাকা। আবেদন জমা দেওয়ার পর পেমেন্ট অপশনে ক্লিক করে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর শুরু হবে। তাই সংশোধন প্রক্রিয়া ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসা প্রধান, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের এই সময়সীমার বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD