বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মণিপুরের ২ জেলায় মিলল দূরপাল্লার রকেট, ৪০ কেজি বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র

মাতৃভূমি সংবাদ 

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চূড়াচান্দপুর এবং কাংকোপি জেলায় অভিযান চালিয়ে একটি দূরপাল্লার রকেট, ৪০ কেজি বিস্ফোরক ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পরিচালিত হয়েছে এ অভিযান।চূড়াচান্দপুর জেলাটি মণিপুর-মিয়ানমার সীমান্তবর্তী। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে মণিপুর রাজ্য পুলিশ জানিয়েছে, চূড়াচান্দপুর জেলার গেলমল গ্রামে অভিযান চালিয়ে একটি দূরপাল্লার ভারতীয় রকেট, ৪০ কেজি বিস্ফোরক এবং বোমা তৈরির জন্য ব্যবহৃত বেশ কিছু ব্যাটারি উদ্ধার করা হয়েছে।কাছাকাছি সময়ে কাংকোপি জেলার গেলবাঙ জঙ্গল থেকে একটি সিএমজি কারবাইন ও ম্যাগজিন, একটি পয়েন্ট ৩০৩ রাইফেল, দু’টি পিস্তল, ৯টি ভারতীয় বোল্ট অ্যাকশন সিঙ্গেল ব্যারেল রাইফেল, বিভিন্ন ক্যালিবারের ৪৬ রাউন্ড তাজা গোলাবারুদ, একটি ভারতীয় গ্রেনেড, সেফটি ফিউজ এবং ডিটোনেটর উদ্ধার করেছেন পুলিশ সদস্যরা।২০২৩ সালে কুকি ও মেইতেই— দুই জাতিগোষ্ঠীর দাঙ্গায় উত্তপ্ত হয়ে ওঠে মণিপুরের বিস্তীর্ণ এলাকা। রাজ্য জুড়ে সংঘর্ষের মাঝে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মণিপুরের তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।১৩ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসন শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। রাজ্য বিজেপির আপত্তি সত্ত্বেও গত অগস্ট মাসে সে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছ’মাস বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। ৬০ সদস্যের মণিপুর বিধানসভা বর্তমানে রাষ্ট্রপতি শাসনের অধীনে ‘সাসপেন্ডেড অ্যানিমেশন’-এ রয়েছে। তবে অশান্তি থামছে না মণিপুরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD