বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার

মাতৃভূমি সংবাদ 
নিজেস্ব প্রতিবেদক

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।ভোট প্রদানের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আমি এইমাত্র আমার ভোট দিয়েছি। আজকে ভোটগ্রহণ শুরু হয়েছে, ভালো লাগছে। পাঁচ বছর পর পর জাতীয় সংসদের এই ভোটটি হয় সবার সমন্বিত প্রচেষ্টায়, সহযোগিতায়। আপনারা (সাংবাদিক) আমাদেরকে সহযোগিতা করে থাকেন।তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমন্বয়ে কেটে যায়।ভোটার উপস্থিতি কম কেন—জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটারের উপস্থিতি কম কি বেশি, সেগুলোর আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেলাম। আমার কাজটা হচ্ছে ভোট আয়োজন করা। সেটা করেছি। কে ভোট দিতে আসবেন কি আসবেন না; সহিংসতা হবে কি হবে না সেটা দেখা ইসির কাজ নয়।এর আগে সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD