মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে

মাতৃভূমি সংবাদ 

আন্তজার্তিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতার পরও দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ইসরায়েলি সেনারা গাজায় দুই বছরের বেশি সময় নির্বিচার হামলা চালিয়েছে।

মোদি হামাসের হামলা নিয়ে নিন্দা জানালেও ইসরায়েলি বর্বরতা নিয়ে কোনো মন্তব্য করেননি।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সফরে ইসরায়েলে গেছেন মোদি। এরপর তিনি ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত ইসরায়েলি সংসদ নেসেটে যান। সেখানে বক্তব্য দেন তিনি।

ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মোদি বলেছেন, “৭ই অক্টোবর হামাসের সেই বর্বরোচিত সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন এবং যেসব পরিবার ধ্বংস হয়ে গেছে, তাদের প্রত্যেকের জন্য আমি ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই।”

এছাড়া ইসরায়েলি সংসদে দাঁড়িয়ে তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন। তিনি বলেন, “সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজন বিশ্বের সকল দেশের সম্মিলিত প্রচেষ্টা। কারণ বিশ্বের যেকোনো প্রান্তে ঘটে যাওয়া সন্ত্রাসবাদ সব জায়গার শান্তির জন্যই হুমকি। ঠিক এই কারণেই ভারত এমন সব উদ্যোগকে সমর্থন করে যা টেকসই শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।”

আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের আব্রাহাম চুক্তির প্রতিও সমর্থন জানান তিনি।

এর পাশাপাশি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় নিজের সমর্থন ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD