বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বিসিএসআইআর ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান দুই দেশ ও প্রতিষ্ঠানের প্রচলিত আইন, বিধি-বিধান ও জাতীয় নীতিমালার আলোকে গবেষণা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। এর আওতায় জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ পারস্পরিক সম্মত বিভিন্ন গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা, শিক্ষক ও বিজ্ঞানীসহ গবেষণা সংশ্লিষ্ট জনবলের আদান-প্রদান, গবেষণা প্রকল্পে যৌথ অংশগ্রহণ, পরামর্শসেবা প্রদান এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক প্রোগ্রাম উন্নয়নে একসঙ্গে কাজ করা হবে।বিসিএসআইআর-এর পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং কোপিন স্টেট ইউনিভার্সিটির পক্ষে সেন্টার ফর ন্যানো টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এ সময় বিসিএসআইআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে এবং এর মেয়াদ পাঁচ বছর। দুই পক্ষের লিখিত সম্মতির মাধ্যমে ভবিষ্যতে এর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD