মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বিশ্ব নিরাপত্তার হুমকি অভিবাসন, রাশিয়া

মাতৃভূমি সংবাদ 

আন্তজার্তিক ডেস্ক

আগামী শুক্রবার থেকে জার্মানিতে তিনদিনব্যাপী ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’ শুরু হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিবিদেরা এতে অংশ নেবেন। প্রতিবছর এই সম্মেলনের আগে একটি জরিপ প্রকাশ করা হয়। ‘মিউনিখ নিরাপত্তা সূচক’ শীর্ষক এবারের জরিপটি সোমবার প্রকাশ করা হয়েছে। শিল্পোন্নত সাত দেশ, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রায় ১২ হাজার মানুষের কাছে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি সম্পর্কে জানতে চাওয়া হয়। গত অক্টোবর ও নভেম্বরে জরিপটি পরিচালিত হয়েছে। জরিপে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের কারণে সৃষ্ট অভিবাসনকে সবচেয়ে বড় হুমকি মনে করছেন। এরপর আছে রাশিয়া। এছাড়া সাইবার হামলা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও শঙ্কা প্রকাশ করেন উত্তরদাতারা। গত বছরের জরিপে সবচেয়ে বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছিল রাশিয়া।ইউক্রেনের মানুষের কাছে যুদ্ধবিরতির গ্রহণযোগ্য শর্ত সম্পর্কেও জানতে চেয়েছিল মিউনিখ নিরাপত্তা সম্মেলন কর্তৃপক্ষ। ৯২ শতাংশ উত্তরদাতা ক্রিমিয়াসহ ইউক্রেনের সব জায়গা থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।মাত্র ১২ শতাংশ বলেছেন, ক্রিমিয়া যদি রাশিয়ার অংশ থেকে যায় তাহলে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। দুই-তৃতীয়াংশের বেশি উত্তরদাতা দ্রুত ইইউ ও ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন।চীনের সঙ্গে প্রতিযোগিতায় প্রভাব হারাচ্ছে পশ্চিমা বিশ্ব। চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ হতে পারে বলে শঙ্কা বেড়েছে। এছাড়া জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের মানুষের মধ্যে চীনের ক্রমাগত আত্মবিশ্বাসী হয়ে ওঠা নিয়ে ভয় বেড়েছে বলেও জরিপের ফলাফলে দেখা গেছে।সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টোফ হয়েসগেন তার রিপোর্টে লিখেছেন, ‘শিল্পোন্নত সাত দেশের একটি বড় অংশের নাগরিকেরা মনে করছেন, আগামী ১০ বছরে তাদের দেশ কম নিরাপদ ও সম্পদশালী হবে।’জরিপের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, চীন ও গ্লোবাল সাউথের দেশগুলো তাদের শক্তি ও প্রভাব বাড়াবে বলে মনে করছেন জি-সেভেনের নাগরিকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD