বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে৷  এর আগে গত ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD