শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিশেষ: মিথিলা বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে : সারজিস আলম বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত সাবেক এমপি সনি ও মেয়র মঞ্জুরসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল আদ-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল ইলন মাস্ককে ‘ব্যাঙ’, ‘শিম্পাঞ্জি’ বলে আক্রমণ মার্কিন গায়িকার মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত

মাতৃভূমি সংবাদ 

আন্তর্জাতিক ডেস্ক

গত কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষকে ঠেলে পাঠানো বা পুশ-ইন করার চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের বিজিবি এসব পুশ-ইন ঠেকিয়ে দিচ্ছে।

সীমান্তে অনেককে পুশ-ইন করার অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও বিষয়টি অস্বীকার করেছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, তারা দ্বিপক্ষীয় চুক্তি এবং আইন মেনে অবৈধ বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন।

এছাড়া বাংলাদেশের কাছে অবৈধ বাংলাদেশিদের তালিকা দেওয়ার কথাও জানিয়েছেন জয়সওয়াল। আর তালকায় থাকা ব্যক্তিদের পরিচয় শনাক্তের বিষয়টি ত্বরান্বিত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৫ জুন) সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেছেন, “বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিক, যদি তারা অবৈভাবে ভারতে থেকে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের আইন আছে। আর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।”

“যেসব মানুষকে ফেরত পাঠানোর বিষয়ে বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে। যখন আমরা অবৈধ অভিবাসীদের পরিচয় শনাক্তে বাংলাদেশের কাছে তথ্য পাঠাই, যখন পরিচয় শনাক্ত হয়। তখন আমরা ফেরত পাঠানোর পক্রিয়া এগিয়ে নেই।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, “বাংলাদেশের কাছে পাঠানো অনেকের পরিচয় শনাক্তের বিষয়টি এখনো ঝুলে আছে। আমরা আশা করি বাংলাদেশ এই প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব ত্বরান্বিত করবে। যেন যারা ভারতে অবৈধভাবে বসবাস করছেন তাদের ফেরত পাঠানোর বিষয়টি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD