বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বন্ধের তালিকায় থাকা ৫ নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে বড় দরপতন

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

দেশের ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে, মঙ্গলবার এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক সূচকে উন্নতির সুযোগ দিয়ে বাকি ৬টিকে অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে বন্ধের তালিকায় থাকা ৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। ওই পাঁচটি প্রতিষ্ঠানেই বুধবার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দরপতন হয়েছে। বিপরীতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাওয়া ৩টির দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় বেড়েছে।

দীর্ঘ সময় ধরে বন্ধ হওয়ার আলোচনায় থাকা কোম্পানিগুলোর মধ্যে অ্যাভিভা ফাইন্যান্স ছাড়া বাকি ৮টি কোম্পানি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত চূড়ান্ত বন্ধের তালিকায় রয়েছে- ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আর বন্ধের তালিকা থেকে আর্থিক সূচকে উন্নতির সুযোগ পেয়েছে জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বন্ধের তালিকায় থাকা ফাস ফাইন্যান্সের শেয়ারদর আজ ৮ পয়সা বা ১০ শতাংশ কমে ৬৯ পয়সায় এবং প্রিমিয়ার লিজিংয়ের দর ৭ পয়সা বা ১০ শতাংশ কমে ৬৩ পয়সায় নেমেছে। এছাড়া, ফারইস্ট ফাইন্যান্সের দর ৮ পয়সা বা প্রায় ১০ শতাংশ কমে ৭৪ পয়সায়, পিপলস লিজিংয়ের দর ৮ পয়সা বা ১০ শতাংশ কমে ৬৯ পয়সায় এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের দর ৭ পয়সা বা প্রায় ১০ শতাংশ বেড়ে ৬৬ পয়সায় নেমেছে। এই পাঁচটি প্রতিষ্ঠানেই আজ সামান্য পরিমাণ শেয়ার হাতবদল হয়েছে। অর্থাৎ বড় দরপতন হওয়া সত্ত্বেও বন্ধ হওয়ার তালিকায় থাকায় প্রতিষ্ঠানগুলোর শেয়ার কিনতে কেউ আগ্রহ দেখাচ্ছে না।

এদিকে, জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর আজ ১০ পয়সা বা প্রায় ৬ শতাংশ বেড়ে ১ টাকা ৯০ পয়সা বেড়েছে। এছাড়া, প্রাইম ফাইন্যান্সে ১০ পয়সা বা প্রায় ৮ শতাংশ বেড়ে ১ টাকা ৪০ পয়সায় এবং বিআইএফসির শেয়ারদর ১০ পয়সা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ১ টাকা ৬০ পয়সায় উঠেছে। উল্লেখ্য, সার্কিট ব্রোকারের নির্ধারিত সীমা অনুযায়ী, একদিনে কোনো শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি/পতন হতে পারে। আজ এই তিনটি কোম্পানির শেয়ারদর ৬, ৭, ৮ শতাংশ হারে বাড়লেও এটিই ছিলো সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা।

এর আগে গত সপ্তাহে পুঁজিবাজারে গুঞ্জন ওঠে আগের তালিকায় থাকা ৯টি এনবিএফআইয়ের সবগুলো অবসায়নে যাচ্ছে না। তবে, কোন কোম্পানি অবসায়নে যাচ্ছে, আর কোনটি যাচ্ছে না, সেই সিদ্ধান্ত ছিলো পুরোপুরি অন্ধকারে। এতে, গত সপ্তাহে তালিকাভুক্ত ৮টি এনবিএফআইয়ে অস্বাভাবিকভাবে দরবৃদ্ধি হতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD