বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান৷ আজ থেকেই সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তারাবি নামাজ৷ রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে৷ বড়দের পাশাপাশি এ নামাজে এসেছে শিশুরাও৷শনিবার (১ মার্চ) রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে৷ সরেজমিন ঘুরে দেখা গেছে, এশার নামাজ শুরুর আগে থেকেই মুসল্লিরা মসজিদে এসে সারিবদ্ধভাবে বসেছেন৷ মুসল্লিদের অনেকেই জায়নামাজ আর তসবিহ নিয়ে এসেছেন৷ অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন৷ অপরদিকে বায়তুল মোকাররম মসজিদের প্রবেশ মুখে বসেছে অস্থায়ী আতর ও টুপির দোকান৷বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসা আব্দুল হক হক বলেন, আমার বাসা খিলগাঁও৷ কিন্তু আমি প্রতিবছর প্রথম তারাবি বায়তুল মোকাররমেই আদায় করি৷ এখানে নামাজ পড়ার শান্তিটাই আলাদা৷ আমার  সঙ্গে দুই ছেলেকেও এবার নিয়ে এসেছি৷সেগুনবাগিচা থেকে তারাবি সালাত আদায় করতে এসেছেন ইকরামুল ইসলাম৷ মাতৃভূমি সংবাদ  সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি পুরো রমজান জুড়েই এই মসজিদে সালাত আদায় করি৷ অনেক মানুষের সঙ্গে একত্রে সলাত আদায় করার মধ্যে অন্যরকম শান্তি আছে৷এদিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশাপাশি রাজধানীর অন্যান্য মসজিদেও তারাবিহ নামাজ আদায়ে মুসল্লিদের ভিড় দেখা গেছে৷ জায়গা না পেয়ে অনেকেই মসজিদের বাইরেও চটের ওপর তারাবি সালাত আদায় করছেন৷রমজানের চাঁদ দেখা নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২ মার্চ রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আগামী ২৬ রমজান (২৭ মার্চ) পবিত্র শবে কদর পালিত হবে।ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এছাড়া মর্যাদাবান এই মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। সবশেষ এক মাসের সিয়াম সাধনা শেষে মুসলমানরা উদযাপন করবেন ঈদুল ফিতর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD