শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

পোস্টাল ব্যালটে ভোট : নিবন্ধিতদের তথ্য শতভাগ যাচাইয়ের নির্দেশ ইসির

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের তালিকা শতভাগ যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি, সরকারি কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য মূল ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন রিটার্নিং কর্মকর্তারা। তালিকায় কোনো ধরনের ত্রুটি এড়াতে এবং দ্বৈত ভোট রোধে এই বিশেষ যাচাই প্রক্রিয়া পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।সোমবার (১২ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্র থেকে এসব তথ্য জানা গেছে।ইসি জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা, ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনের আওতাধীন ব্যক্তিরা এবার সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। ইন্টার কান্ট্রি পোস্টাল ভোটিং এবং আউট অব কান্ট্রি ভোটিং প্রকল্পের আওতায় এ উদ্যোগ নিয়েছে ইসি।পরিপত্রে ICPV & OCV জলছাপ চিহ্নিত ভোটার তালিকা এবং শুধুমাত্র নিবন্ধিত ICPV & OCV ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফ কপি ও মুদ্রিত ভোটার তালিকা শতভাগ যাচাই করে মুদ্রিত ভোটার তালিকা সঠিক আছে বা ত্রুটিমুক্ত মর্মে সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসারদের প্রত্যয়নপত্র প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিবন্ধিত ICPV & OCV ভোটারদের ছবিসহ ভোটার তালিকা দুই কপি প্রিন্ট করতে হবে।প্রিন্ট করার পর ছবিসহ ভোটার তালিকার মধ্যে এক কপি পোস্টাল ব্যালট গণনাকেন্দ্রে ব্যবহারের জন্য রিটার্নিং অফিসারের নিকট সরবরাহ করতে হবে এবং আরেক কপি ব্যাকআপ হিসেবে সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সংরক্ষিত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD