মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

পুলিশ পরিদর্শক হিসাবে পদোন্নতি পেলেন গর্জনিয়া ফাঁড়ির এসআই মোজাম্মেল হক,

মাতৃভুমি সংবাদ 
রিপোর্টারঃ মো:শাহাদাত হোসাইন রামু
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে সততার সাথে দায়িত্ব পালনকারী চৌকস পুলিশ অফিসার এসআই মোজাম্মেল হক পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেলেন। এ উপলক্ষে বুধবার (৯ আগস্ট) দুপুরে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বেজ ( র‍্যাঙ্ক) পড়ানো হয়। পদোন্নতি পাওয়া এ পুলিশ কর্মকর্তাকে পুলিশ পরিদর্শক পদের পদোন্নতি বেজ (র‍্যাঙ্ক) পরিয়ে দেন, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। এসব উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন প্রমুখ। তিনি দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন বাংলাদেশ পুলিশের চৌকস্ এই পুলিশ কর্মকর্তা। পুলিশ পরিদর্শক হিসাবে পদোন্নতি পাওয়ায় তাকে কক্সবাজারের রামুর গর্জনিয়া ফাঁড়ি থেকে ময়মনসিংহ জেলায় বদলি করা হয়। সেখান থেকে থানা বা কোন ফাঁড়িতে যোগদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD