মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

পুলিশের লুট হওয়া ৯৭ অস্ত্র, ৬৫৮৫ গোলাবারুদ, ২৮ ম্যাগজিন উদ্ধার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ৯৭টি অস্ত্র, ৬৫৮৫ রাউন্ড গোলাবারুদ ও ২৮টি ম্যাগজিন উদ্ধার করেছে র‍্যাব। বুধবার (১৪ আগস্ট) বিকেলে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, গত ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এরপর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সারা দেশে থানা পুলিশসহ পুলিশের অন্যান্য ইউনিটের কার্যক্রম চালু করতে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে র‍্যাব অস্ত্র উদ্ধার কার্যক্রম শুরু করে। এ প্রেক্ষিতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় ফেরত প্রদান করতে র‍্যাব আহ্বান জানায়। র‍্যাবের উদ্ধার করা লুট হওয়া অস্ত্রের হিসাব। র‍্যাব-৭ কর্তৃক ৩৫টি অস্ত্র, ২৭৫ রাউন্ড গোলাবারুদ, ৮টি সাউন্ড গ্রেনেড ও ৫টি ম্যাগজিন। র‍্যাব-১০ কর্তৃক ৯টি অস্ত্র, ৬৬১ রাউন্ড গোলাবারুদ, ৯টি সাউন্ড গ্রেনেড ও মাল্টিটিয়ার গ্রেনেড এবং ১০টি ম্যাগজিন। র‍্যাব-১১ কর্তৃক ১০টি অস্ত্র, ৭৭ রাউন্ড গোলাবারুদ, ৪টি সাউন্ড গ্রেনেড ও ২টি ম্যাগজিন। র‍্যাব-১২ কর্তৃক ৪৩টি অস্ত্র, ৫৫৫৯ রাউন্ড গোলাবারুদ ও ১১টি ম্যাগজিন। সবমিলিয়ে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ৯৭টি অস্ত্র, ৬৫৮৫ রাউন্ড গোলাবারুদ ও ২৮টি ম্যাগজিন উদ্ধার করেছে র‍্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রমসহ নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD