বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

পুলিশি বাধায় শিক্ষা ভবনের সামনে ৩৫ প্রত্যাশীদের অবস্থান

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাওয়া সরকারি চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের একটি দলকে আটকে দিয়েছে পুলিশ।সোমবার (২০ জানুয়ারি) শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, আজ (সোমবার) সকাল থেকে সরকারি চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের ৫০ থেকে ৬০ জনের একটি দল রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। সেখানে অবস্থান নেওয়ার পর তারা দুপুরের দিকে সচিবালয় অভিমুখে রওনা হয়।চাকরিরপ্রত্যাশীদের দলটি যখন শিক্ষা ভবনের সামনে পৌঁছায় তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটকে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা শিক্ষা ভবন থেকে সচিবালয়মুখি রাস্তায় ব্যারিকেড দিয়ে দেয়। পুলিশের বাধায় সচিবালয়ে যেতে না পারায় চাকরিপ্রত্যাশীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, চাকরিরপ্রত্যাশীরা সকালের দিকে জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিল। পরে সেখান থেকে তারা সচিবালের দিকে রওয়ানা দিলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেয়। যেহেতু এখন সচিবালয়ের দিকে আন্দোলন নিষিদ্ধ সে কারণে তাদের আটকে দেওয়া হয়।পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে যেতে চাইলে পুলিশ সদস্যরা সচিবালয়মুখি রাস্তায় ব্যারিকেড দেয়। এরপর চাকরির প্রত্যাশীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে বলে জানতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD