শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

পানির সঠিক উৎপাদন-সিস্টেম লস নির্ধারণে ঢাকা ওয়াসার কমিটি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

পানির সঠিক উৎপাদন ও সিস্টেম লস নির্ধারণের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে ঢাকা ওয়াসা।

শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।

সচিব মশিউর রহমান খান জানিয়েছেন, গঠিত কমিটি পানির সঠিক উৎপাদন ও সিস্টেম লস নির্ধারণের জন্য মিটার স্থাপন, নষ্ট মিটার পুনঃস্থাপন বিষয়ক ওয়াসার পাম্পসমূহ সরেজমিনে পরিদর্শন করে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে সুপারিশসহ লিখিত আকারে একটি প্রতিবেদন ৩০ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল করবেন।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির প্রধান প্রকৌশলী আব্দুস সালাম ব্যাপারীকে এবং সদস্য সচিব করা হয়েছে প্রধান রাজস্ব কর্মকর্তা মাহাবুর রহমানকে।

কমিটির বাকি সদস্যরা হলেন— ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক এস এম মোস্তফা কামাল মজুমদার, সচিব মশিউর রহমান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম, মডস সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ্ আলম, উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী এবং রাজস্ব জোন ৯ এর উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD