শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

পাকিস্তানে আঁতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

মাতৃভূমি সংবাদ 

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বৃহৎ শহর করাচিতে একটি আঁতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তদ ৩৫ জন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) এ বিস্ফোরণের পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের ঘটনায় কারাখানা ও আশপাশের কয়েকটি দোকানে আগুন লেগে যায়। এরপর আরও ছোট ছোট কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশ। ওই সময় ব্যস্ত শহরটির আতঙ্কিত মানুষ দূরে সরে যান।

পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কীভাবে আঁতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটল তা জানা যায়নি।

বিস্ফোরণের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের দোকানের গ্লাসগুলো ভেঙে পড়ে যায়। যেগুলো পরবর্তীতে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেচে।

করাচি পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। শহরটিতে প্রায় ২ কোটি মানুষ বাস করেন।

পুলিশ কর্মকর্তা সুম্মাইয় তারিক বলেছেন, আহত ৩৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। যারমধ্যে চারজনের অবস্থা গুরুতর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD