বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নৌকাকে প্রতিরোধ করার সাধ্য নেই : আব্দুস সবুর

মাতৃভূমি সংবাদ 

রিপোর্টারঃ সামছুজ্জামান

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ আসনের নৌকার মাঝি ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেছেন, যারা সরকারি পয়সায় চলেন, সরকারি বাসায় থাকেন কিন্তু নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই মার্কা আমাদের স্বাধীনতা দিয়েছে। এই নৌকার কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল ও সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে। এই নৌকাকে প্রতিরোধ করার সাধ্য কারো নেই।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নে নৌকার প্রচারণার পথসভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, নৌকার ওপর যদি কেউ আঘাত হানতে চায়, আমরা অতীতেও দেখেছি অনেক বড় বড় নেতা নৌকাকে আঘাত করে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছেন, আর আপনারা তো পাতি নেতাও না।আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, নৌকাকে যারা ফুটা করার জন্য বলে তাদেরকে ফুটা করে দেওয়া হবে। নৌকার ওপর আঘাত হানলে তাদের প্রতিরোধ করতে হবে। তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে।আব্দুস সবুর বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা ১২টি ইউনিয়নের সভা করেছি। আজকের ১৩ নম্বর ইউনিয়নের পথসভা করছি, আমরা দেখেছি মানুষের উচ্ছ্বাস আনন্দ, আমরা দেখেছি অনেক উদ্দীপনা, আপনারা পথসভাকে জনসভায় রূপান্তরিত করেছেন। প্রতিটি ইউনিয়নে আমার মা বোনেরা, যুবক তরুণ পেশাজীবী ভাইয়েরা শেখ হাসিনার উন্নয়নের স্বাগত জানিয়ে আজকে রাস্তায় নেমে এসেছে।তিনি বলেন, কিছু ষড়যন্ত্রকারী যারা বার বার নৌকার সঙ্গে বিদ্রোহী করে। তারা সব সময় সুবিধা নিতে জানে। তাদের কোনো আদর্শ নেই। তারা সুযোগ সন্ধানী।এর আগে সকাল সাড়ে ৯টা থেকে কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস) আসনের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পথসভা করছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। সকাল থেকেই তিতাস উপজেলা বিভিন্ন ইউনিয়নে পথসভা করছেন তিনি।এ সময় তিনি কাশিপুর, রঘুনাথপুর, দড়িকান্দি হইয়া দুলারামপুর বাজারে পথসভা করেন। এছাড়া তিনি মানিককান্দি, রতনপুর, দাসকান্দি, পোড়াকান্দি, নারান্দিয়ার আসমানিয়া বাজার, ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজার, দাসকান্দি ও আনন্দ বাজারে পথসভা ও গণসংযোগ করেন। পথ সভায় অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. আনিসুর রহমান সরকার, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক শাহজাহান, সদস্য নাসির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান মুন্সী, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন ভূঁইয়া, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, সমাজকল্যাণ সম্পাদক মো. মোসলেম মিয়া, প্রচার সম্পাদক জাকির মুন্সি, ভিটিকান্দি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা।  এছাড়া কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের ই আলম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD