বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মো. কবির (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত কবির নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহতের ভাই আবুল কালাম জানান, আমার ভাই কৃষিকাজ করতেন। আজ বিকেলের দিকে গরুর খাবারের জন্য বাড়ির পাশেই ঘাস কাটার সময় ডান পায়ে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আমরা নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পারি ওই ব্যক্তিকে সাপে কামড় দিয়েছিল। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD