বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নাইক্ষ্যংছড়ি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে ১১ বিজিবি’র নগদ অর্থ প্রদান।

মাতৃভুমি সংবাদ 
রিপোর্টারঃ মোঃ শাহাদত হোসাইন রামু
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাইক্ষ্যংছড়ি কলেজ গেইট মার্কেট পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার (১২ জুলাই ) সকালে নাইক্ষ্যংছড়ি কলেজ গেইটে মার্কেটে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমন্ডার ও লে: কর্নেল রেজাউল করিম এর পক্ষ থেকে আগুণে ক্ষতিগ্রস্থ ৭টি দোকানের ব্যাবসায়ীদের মাঝে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা বিতরন করা হয়। নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন,নায়েক সুবেদার বিল্লাল হোসেন ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন প্রমুখ। খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শেষে উপস্হিত মেজর মহিউদ্দিন ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেন এবং আরো যতটুকু সহযোগিতা করা সম্ভব হয় ১১বিজিবি’র অধিনায়ক ও জোন কমন্ডার লে: কর্নেল রেজাউল করিম স্যারের পক্ষ থেকে করা হবে বলে ক্ষতিগ্রস্থদের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, আজ বুধবার (১২ জুলাই ) ভোরে কলেজ গেইটে মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। নাইক্ষ্যংছড়িতে কোন ফায়ার সার্ভিসের ষ্টেশন না থাকায় প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে পুলিশ,বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলো ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD