বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, গুলশান কার্যালয়ে আসছেন নেতারা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজার সময় নির্ধারণসহ পরবর্তী কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।বৈঠকে অংশ নিতে এরই মধ্যে কার্যালয়ে আসতে শুরু করেছেন দলের শীর্ষ নেতারা। সকাল সাড়ে ১০টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গুলশান কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় পর্যায়ের আরও একাধিক নেতা সেখানে উপস্থিত হয়েছেন।মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে এখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD