বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

থার্টি ফার্স্ট নাইটে বারের পাশাপাশি বন্ধ থাকবে পতেঙ্গা-পারকি বিচ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।এতে জানানো হয়, ২০২৫ সালের বর্ষবিদায় ও ২০২৬ সালের নববর্ষ উদযাপন উপলক্ষ্যে অনুমতি ছাড়া সড়ক, উন্মুক্ত স্থান, ছাদসহ সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থানে সভা-সমাবেশ, গণজমায়েত, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‌্যালি বা শোভাযাত্রা করা যাবে না।এছাড়া মহানগর এলাকায় যেকোনো ধরনের আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব বার ও মদের দোকান বন্ধ থাকবে। একই সময়ে আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশস্থল ও উৎসবস্থলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রসহ সব ধরনের দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান করাও নিষিদ্ধ করা হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড, নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানি বা ইভটিজিং এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।সিএমপি জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD