বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

মাতৃভূমি সংবাদ 

আন্তজার্তিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, তেহরানে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। বারজান সাদিক নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, পূর্ব তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দখলদার ইসরায়েল হুমকি দিয়েছিল, তেহরানে তারা আরও হামলা চালাবে। এরমধ্যেই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ বুধবার টেলিভিশনে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের হুমকিতে আত্মসমর্পণ করবে না। এছাড়া যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় তাহলে এর কঠোর পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD