রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

‘ডেটলাইন ১০ ডিসেম্বর, ফের পাল্টাপাল্টি কর্মসূচিতে আ’লীগ ও বিএনপি’

মাতৃভূমি সংবাদ 

রিপোর্টারঃ আক্কাস আলী

দৈনিক সমকালের শিরোনাম এটি। বলা হচ্ছে বহুল আলোচিত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার এক মাসের মাথায় আবারও পাল্টাপাল্টি কর্মসূচিতে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি।১০ই ডিসেম্বর আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাজপথে সমাবেশ করবে দেশের প্রধান রাজনৈতিক দল দুটি। নিজ নিজ কর্মসূচির মাধ্যমে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মুখোমুখি অবস্থানে যাচ্ছে তারা।এ নিয়ে কালবেলা শিরোনাম করেছে  ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ আওয়ামী লীগের । পত্রিকাটি বলছে রাজধানীতে ১০ই ডিসেম্বর বড় আকারের সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ করবে।৭ জানুয়ারির নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকায় এটি হবে আওয়ামী লীগের প্রথম সমাবেশ। গতকাল শনিবার রাতে মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেল ৩টায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD