শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। জানুয়ারির মধ্যেই প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী বই পাবে।রোববার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এ সময় কোথাও দুর্নীতি পেলে সঙ্গে সঙ্গে তুলে ধরতে অনুরোধ জানিয়েছেন তিনি। দুর্নীতির প্রমাণ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন উপদেষ্টা।প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার পর অনেক শিক্ষানীতি করা হয়েছে। সেজন্য বিভিন্ন প্রকার প্রস্তাবও পেশ করা হয়েছে কিন্তু তা কখনও কার্যকর হয়নি। এটা মূলত আমাদের জাতীয় সমস্যা। এর জন্য আমাদের দেশের অগ্রসর নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি। বিশ্বের সমৃদ্ধ দেশগুলো তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করে যেন দেশের প্রতিটি নাগরিক এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যায়। এ জন্যই তাদের মধ্যে একি ধরণের মূল্যবোধ সঞ্চার হয়। অথচ আমাদের দেশের শিক্ষাব্যবস্থা দিন দিন বিভক্তির দিকে ধাবিত হচ্ছে। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিক কিন্তু সে কাঠামোতে এখনও বন্ধি। আমরা কাগজে কলমে শিক্ষিত হচ্ছি, কিন্তু ‍এখনও প্রকৃত স্বাক্ষর হয়ে উঠিনি। আমি জানি এ দুরবস্থা এত কম সময়ে সমাধান করা সম্ভব নয়। সে জন্যই আজকে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছি আপনাদের পরামর্শ নিয়েছি । আশা করছি এ আলোচনা সভা ফলপ্রসূ হবে।চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. আতাউর রহমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের সার্বিক তথ্য উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD