শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় বিভিন্ন মামলার আসামি।রোববার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।গ্রেপ্তার ৪২ জনের মধ্যে ১৬ জন আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন পদে আছেন। এরা হলেন- নগরীর জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের দুই নম্বর ইউনিটের প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুমান (৩০), নগর ছাত্রলীগের সহ-সম্পাদক জহির উদ্দিন (৪৭), উপ-ছাত্র বিষয়ক সম্পাদক আবির সেনগুপ্ত (৩০), হকার্স লীগের স্টেশন রোড ইউনিটের সভাপতি অনিক সেন গুপ্ত (৩০), একই সংগঠনের কবির (৪০), তানভীর রহমান নওশাদ (৩২), আলী আকবর (৪৭), রেজাউল করিম (৬১), মোহাম্মদ ফারুক (৫৫), ইকবাল হোসেন (৩৪), আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৩০), নগরীর পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নওয়াব আলী (৫৫), একই ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম (২৫), সৈয়দ মো. ওবায়েদ (৩৪), মো. আলমগীর (৩৪) এবং কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. হাসান (৩৫)।এছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন- মামনুর রশিদ মামুন (৩৬), তারিকুল ইসলাম (২৬), আশেকুল আলম আশিক (৩৮), মোহাম্মদ এরশাদ (৪৫), ইরাত শরীফ বিজয় (২৪), আব্দুল আজিম অপু (২৪), ইয়াছিন আরাফাত (৩৪), এস এম নাজমুল আলম শুভ (৩১), আসরাফ উদ্দিন সাদমান (১৯), সাজেদা বেগম (৪৩), ইশতিয়াক মুন্না (৩৫), ইলিয়াছ (৫১), মজনু (৫৩), রাজীব দে (৩৮), আদিত্য পাল (২৮), সাইদ ইমতিয়াজ সানি (৩০), আহমদ আলী (৫৪), শাহারিয়ার শাওন (২৮), আব্দুল হান্নান হিরা (৫৩), মাসুদ রানা (৪৬), মেহেদী হাসান (২৩), ফরহাদ (২৮), আহম্মদ আলী (৩৯), মো. সোহাগ (৩৪) এবং সাইফুল ইসলাম (৩০)।এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা-পুলিশ ছাত্রলীগের ২৯ কর্মীকে গ্রেপ্তার করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD