মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

গভর্নরকে সরানোর পর বাংলাদেশ ব্যাংকে বদলির হিড়িক

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের পর বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের বদলির হিড়িক পড়েছে। আজ বিকেলে সংস্থাটির পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, যাদের মধ্যে চারজন পরিচালক এবং একজন অতিরিক্ত পরিচালক পদমর্যাদার। একইসঙ্গে ইতোপূর্বে শোকজ হওয়া তিন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক আদেশে এই রদবদল করা হয়। পৃথক এক আদেশের মাধ্যমে শোকজের পর বদলি হওয়া তিন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়। বদলির আদেশ অনুযায়ী, পরিচালক মো. জবদুল ইসলামকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে, পরিচালক মো. শহিদ রেজাকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ এবং পরিচালক মো. বায়েজিদ সরকারকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে মতিঝিল অফিসে (ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, কারেন্সি হিসেবে দায়িত্ব পালন করবেন) পদায়ন করা হয়েছে।এছাড়া পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলামকে মতিঝিল অফিস থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ এবং অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলামকে গভর্নর অফিস থেকে সদরঘাট অফিসে বদলি করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরে দায়িত্ব হস্তান্তর শেষে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্য আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বৈদেশিক মুদ্রানীতি বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম মাসুম বিল্লাহ এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক গোলাম মোস্তফা শ্রাবণের পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD