বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

গত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি : উপদেষ্টা ফাওজুল

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে কাজ করছে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে।শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।ড. ফাওজুল কবির খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ক্রিয়েটিভ এবং কম্পিউটারে দক্ষ শিক্ষার্থীরা এগিয়ে যাবে। ডিগ্রি থাকলেও কিন্তু মার্কেটে তোমাকে প্রমাণ করতে হবে। অন্যের কাজ করো। মূল্যবোধ, দক্ষ হয়ে উঠতে হবে।রাষ্ট্রপতির পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার। সমাবর্তন বক্তা ছিলেন শিল্পগ্রুপ ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুংধ।অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে তাদের অসামান্য কৃতিত্বের জন্য ‘টপ অ্যাচিভার্স’ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রোগ্রামে অপ্রতিরোধ্য সাফল্য অর্জন করে সম্মানিত হন।সিআইইউর শিক্ষার মান ও ভবিষ্যতের পরিকল্পনা সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার তার বক্তব্যে বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষা এবং গবেষণার সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীরা যেন একটি শিক্ষিত, দক্ষ এবং দায়িত্বশীল সমাজ গঠনে অবদান রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD