শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ওয়ার্ল্ড পুলিশ সামিটে যোগ দিতে দুবাই গেলেন আইজিপি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

দি ওয়ার্ল্ড পুলিশ সামিট-২০২৪ এ যোগ দিতে দুবাই গেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার মধ্যরাতে সরকারি সফরে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, আইজিপি দুবাইয়ে ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠ্যেয় দি ওয়ার্ল্ড পুলিশ সামিটে অংশগ্রহণ করবেন। সামিটে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পুলিশ প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে অংশ নেবেন।  আইজিপি সম্মেলন শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD