বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

‘এস এম মুনীরকে হত্যার হুমকিদাতা শনাক্ত, শিগগিরই গ্রেপ্তার’

মাতৃভূমি সংবাদ 

জ্যেষ্ঠ প্রতিবেদক

পাকিস্তান ও আফগানিস্তান আর্মির হেড পরিচয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কয়েকদিন ধরে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। এ ঘটনায় জড়িত হুমকিদাতাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।জিডির বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, আমরা জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্ত করছি। ইতোমধ্যে আমরা হুমকিদাতাকে শনাক্ত করেছি। তদন্ত স্বার্থের তার নামপরিচয় প্রকাশ করছি না। খুব দ্রুতই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।হুমকিদাতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। গত ১১ জুলাই এ জিডি করা হলেও আজ বিষয়টি জানাজানি হয়।জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ১০ জুলাই দিবাগত রাতে আমি পল্টন মডেল থানাধীন ৩৬ কাকরাইলস্থ আমার বাসায় অবস্থানকালে রাত ১০টা ৫১ মিনিটে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করলে আমি রিসিভ করি, তখন ওই ব্যক্তি নিজেকে পাকিস্তান ও আফগানিস্তান আর্মির হেড পরিচয় দিয়ে বলে, রাজবাড়ীতে হত্যা মামলার সঠিক পরিচালনা না করলে এবং শেখ হাসিনা যদি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেয়, তবে আমার কাছে এমন যন্ত্র আছে, যা দিয়ে শেখ হাসিনাসহ বাংলাদেশকে উড়িয়ে দেবো।’তিনি জিডিতে আরও উল্লেখ করেছেন, “আমাকেও জীবননাশের নানা হুমকি দিয়েছে। বিষয়টি আমি তাৎক্ষণিক ৯৯৯ ফোন দিলে পল্টন মডেল থানা পুলিশকে লাইন সংযোগ লাগিয়ে দিলে পল্টন মডেল থানার এস আই মো. ইব্রাহিমকে ঘটনার বিষয়টি অবহিত করি। পরবর্তী সময়ে গত বৃহস্পতিবার সকাল ১০টা ৫৮ মিনিটে একই ব্যক্তি একই মোবাইল ফোন নম্বর থেকে পুনরায় কল দিয়ে বলে, ‘পুলিশকে জানানোর কারণে আপনার বড় ধরনের খেসারত দিতে হবে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD