বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

এবিবির সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ-এবিবির সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে তিনটায় নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে এবিবির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় এনআইডি যাচাই করার ক্ষেত্রে ‘ম্যাচ/নট ম্যাচ’ পদ্বতি বাস্তবায়নের বিষয়ে ইসি সচিবের সভপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। এ সভায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স থেকে ১৫ জন প্রতিনিধি পাঠানোর জন্য বলা হয়েছে চিঠিতে।ইসি থেকে নাগরিকদের তথ্য যাচাই সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো থেকে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ মেলায় ব্যাংকগুলোকে আর ঢালাও তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে সুনির্দিষ্ট যে তথ্যটি চাওয়া হবে ইসি কেবল সেটি ‘ম্যাচ’ অথবা ‘নট ম্যাচ’ আকারে জানিয়ে দেবে। অর্থাৎ কারও এনআইডি নম্বর দিলেই আর আগের মতো সব তথ্য মিলবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD