শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

এনবিআরের অ্যাসাইকুডার সঙ্গে বিজিএমইএ’র আন্তঃসংযোগ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সঙ্গে বিজিএমইএ’র ইস্যুকৃত ই-ইউডি (ইউটিলাইজেশন ডিক্লারেশন) পদ্ধতির আন্তঃসংযোগ স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।এনবিআর জানায়, বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করা, বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল ও রপ্তানিকৃত পণ্যের শুল্কায়ন দ্রুততর করা এবং যাচাই-বাছাই প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এ আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। এ জন্য বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত ই-ইউডির সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সরাসরি সংযোগ স্থাপন করা হয়েছে।এর ফলে ইউডি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও রিয়েল-টাইম হবে। এতে কাগজপত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে, রাজস্ব সুরক্ষা জোরদার হবে এবং আমদানি ও রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করছে এনবিআর।এর আগে ইউডি যাচাইয়ের ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন এবং বিজিএমইএ’র নিজস্ব সিস্টেমের ওপর নির্ভর করতে হতো। ফলে বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতায় পণ্য খালাসে বিলম্ব হতো। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD