বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

ঋণখেলাপি চিহ্নিত করতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

মাতৃভূমি সংবাদ
রিপোর্টার:আসলামুর রানা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন নেওয়া প্রার্থীরা ঋণখেলাপি কি না তা যাচাই করে দেখতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক।সোমবার (২৭ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আনিছুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের ঋণখেলাপসংক্রান্ত তথ্য দিতে সব প্রার্থীর পূর্ণনাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) বাংলা ও ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি), করদাতা শনাক্তকরণ সংখ্যা (টিআইএন), জন্ম তারিখ, স্থায়ী এবং বর্তমান ঠিকানা সম্বলিত তথ্য দিতে হবে।বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট ছক অনুযায়ী পরিপূর্ণভাবে পূরণ করে রিটার্নিং অফিসার-সহকারী রিটার্নিং অফিসারের সিল, স্বাক্ষর এবং ফোন নম্বর দিয়ে তা ই-মেইলের মাধ্যমে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে পাঠাতে হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।তালিকানুযায়ী পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদের ঋণখেলাপসংক্রান্ত তথ্য আপনাদের কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মেইলের অ্যাটাচমেন্ট ফাইল ২০এমবির কম পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।সংসদীয় আসনভিত্তিক মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের প্রার্থিতা বাছাইয়ের দিন-তারিখ ও সময় জানানোর জন্যও অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD