বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ঈদের ছুটি ৫ দিন ও পূজার ছুটি তিনদিন

মাতৃভূমি সংবাদ

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি পাঁচ দিন করার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। পরিষদ সিদ্ধান্ত নিলে মিলবে ৫ দিনের ছুটি। এ ছাড়া, শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করার প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।  বর্তমানে ঈদের ছুটি তিন দিন। আর দুর্গাপূজার ছুটি একদিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ঈদ ও পূজার ছুটি বাড়ানোর দাবি অনেক আগে থেকেই। এবার এ বিষয়ে প্রস্তাব করা হয়েছে। এখন মূল সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। বৈঠকে অনুমোদন পেলে বাড়তি ছুটি কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD