শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে কোরবানি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন ও পরবর্তী দুই দিন অর্থাৎ ১২ জিলহজ পর্যন্ত কোরবানি করার সুযোগ থাকায় অনেকেই রবিবার (৮ জুন) কোরবানি দিচ্ছেন।

এদিন সকালে রাজধানীর মিরপুর এলাকায় ঘুরে দেখা গেছে, ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই অনেক বাসিন্দা কোরবানির প্রস্তুতি নিতে শুরু করেন। কেউ কেউ ঈদের দিন কসাই না পাওয়ায়, আবার কেউ স্বজনদের অপেক্ষায় থেকে আজ কোরবানি দিচ্ছেন।মিরপুর ১১ নম্বরের বাসিন্দা মৃদুল আহমেদ বলেন, ঈদের দিন কসাই পাইনি। বেশি মজুরি চাচ্ছিল। তাই দ্বিতীয় দিন পর্যন্ত অপেক্ষা করেছি।

মিরপুর পল্লবীর বাসিন্দা সিরাজ তারেক বলেন, আমাদের পরিবারের সদস্যরা সবাই ব্যবসায়ী। ঈদের দিনও ভাইয়েরা ব্যস্ত ছিল। তাই ঈদের দিন সবাই একত্রিত হতে পারেননি। আজ সবাই মিলে একসঙ্গে কোরবানি দিচ্ছি। সবার উপস্থিতিতে কোরবানি দেওয়ার আনন্দটাই বেশি।

এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন জানিয়েছে, ঈদের দিনের কোরবানির বর্জ্য রাতের মধ্যেই অপসারণ করা হয়েছে। আজ এবং আগামীকাল সোমবার (৯ জুন) পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজ চালিয়ে যাবেন। এতে রাজধানীর বাসিন্দারা তাদের সুবিধামতো সময়ে কোরবানি দিতে পারছেন।

বর্জ্য ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক নাগরিক।

মিরপুর ১০ নম্বরের বাসিন্দা তানভীর হোসেন বলেন, গত কয়েক বছর কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশন বেশ তৎপর ছিল। মানুষও এখন সচেতন। সিটি করপোরেশন থেকে দেওয়া পলিব্যাগে করে ময়লা নির্দিষ্ট জায়গায় রেখে আসে। যেখানে-সেখানে ময়লা ফেলে না আর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD