বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

আদালতে আত্মসমর্পণ : বিএনপি নেতা জুয়েল কারাগারে

মাতৃভূমি সংবাদ 

জ্যেষ্ঠ প্রতিবেদক

পাঁচ মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আব্দুল কাদির আজ (বুধবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।তার আইনজীবী অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে থাকা পুরোনো দুই শতাধিক মামলার মধ্যে রাজধানীর পৃথক ৩ থানায় নাশকতার পাঁচ মামলায় আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। সাজা হওয়া এসব মামলার মধ্যে পল্টন থানার ২ মামলায় আজ তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া সাজা হওয়া ধানমন্ডি থানার ২ মামলা ও শাহজাহানপুর থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আব্দুল কাদির জুয়েল জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD