বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

আইসিসিবিতে ৪ দিনব্যাপী সিরামিক এক্সপো শুরু হচ্ছে ২৭ নভেম্বর

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীতে চার দিনব্যাপী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’ শুরু হতে যাচ্ছে আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার)। আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) এশিয়ার অন্যতম বৃহৎ এ আন্তর্জাতিক সিরামিক মেলা শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশসহ বিশ্বের ২৫ দেশের ১৩৫টি প্রতিষ্ঠানের ৩০০টি ব্র্যান্ড অংশগ্রহণ করবে।বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করবে। এর আগে ২০২২ সালে তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছিল সংগঠনটি।রোববার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিএমইএ নেতারা।সংবাদ সম্মেলনে বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রশিদ মাইনুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দিন, পরিচালক জিয়াউল হক জিকো, পরিচালক সৈয়দ আলী আবদুল্লাহ জেমি এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ আফরাদুল হক উপস্থিত ছিলেন।এবারের মেলায় প্রিন্সিপাল স্পন্সর হিসেবে থাকছে শেলটেক সিরামিকস। প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে ডিবিএল সিরামিকস, আজিক সিরামিকস এবং ফ্রেশ সিরামিকস। আর গোল্ড স্পন্সর হিসেবে থাকছে মির সিরামিক ইন্ডাস্ট্রিজ, স্টিলা লাক্সারি সেনেটেরি ওয়ার, এচএলটি/ডিএলটি ক্রিয়েট ফর গ্লোবাল ফিচার এবং ইতালিয়ার সিরামিক, প্যাকেজিং, খাদ্য ও পানীয় এবং অন্যান্য শিল্পের জন্য উন্নত প্রযুক্তি এবং যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এসএসিএমআই।চার দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।বিসিএমইএ নেতারা জানান, মেলায় বিভিন্ন দেশের ৩০০টি ব্র্যান্ডের পাশাপাশি ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ার্স অংশগ্রহণ করবে। এবারের এক্সপ্রোতে ৩টি সেমিনার, জব ফেয়ার, বিটুবি, বিটুসি মিটিং, রেফেল ড্র, আকর্ষণীয় গিফট, লাইভ ডেমোনস্ট্রেশন, স্পর্ট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচনের সুযোগ থাকবে।আগামী ২৭ নভেম্বর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টার শেখ বশিরউদ্দিন। আর ২৯ নভেম্বর একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সংবাদ সম্মেলনে বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, বাংলাদেশে এরইমধ্যে সিরামিক টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যারের ৭০টিরও বেশি শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এসব কোম্পানির স্থানীয় বাজারে বার্ষিক বিক্রয়ের পরিমাণ ৮ হাজার কোটি টাকার বেশি। গত দশ বছরে সিরামিক উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। বিশ্বের ৫০টিরও অধিক দেশে সিরামিক পণ্য রপ্তানি করে বাংলাদেশ এখন ৫০০ কোটি টাকার বেশি আয় করে। তিনি বলেন, সিরামিক শিল্পের বড় উৎপাদনকারী দেশ চীন ও ভারতসহ অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এই শিল্পে বাংলাদেশের প্রায় ১৮ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে ৫ লাখের অধিক মানুষের কর্মসংস্থান রয়েছে। সরকার এই খাতের ব্যবসায়ীদের থেকে বছরে সাড়ে ৩ থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকার রাজস্ব পায় বলে জানান বিসিএমইএর এই নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD