শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ঢাকা উত্তরের গুরুত্বপূর্ণ করিডোরের সিগন্যালগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় অযথা হর্ন বাজানো গাড়ির চালককে শনাক্ত করা হবে এবং প্রচলিত আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে।
বুধবার (৭ মে) রাজধানীর গুলশান ২ নম্বর সিগন্যালে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজাতে নিরুৎসাহিতকরণ কর্মসূচির উদ্বোধনে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ এজাজ বলেন, শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। জনগণের সচেতনতাই পারে ঢাকা শহরকে শব্দদূষণের ভয়াবহতা থেকে রক্ষা করতে। জনসচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলার সঠিক প্রয়োগের মাধ্যমে শহরের শব্দদূষণ প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি বলেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক ব্যবহারে সৃষ্ট শব্দদূষণ কমানোর জন্য সময়সীমা ও নির্দিষ্ট পরিধির সীমাবদ্ধতা রাখতে হবে। বৃদ্ধ, অসুস্থ সর্বোপরি সকল মানুষের জন্য শব্দ দূষণ অত্যন্ত ক্ষতিকর। শব্দ দূষণ কমানোর জন্য যত্রতত্র অপ্রয়োজনীয় মাইক ব্যবহার বন্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়গুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসময় সেন্টার অফ এটমোস্ফেরিক পলুসন স্ট্যাডির চেয়ারম্যান ড: আহমেদ কামরুজ্জামান মজুমদারসহ গ্রীন ভয়েসের শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
Leave a Reply