নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দৈনিক ঘোষণা ঠাকুরগাঁও প্রতিনিধি ও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন রুহিয়া থানা শাখার সহ-সাধারন সম্পাদক এবং রুহিয়া থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান (আকাশ)। রবিবার (৭ এপ্রিল) বিকেলে তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি- তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যদিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহূর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পরিশেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বাসী ও সকল গণমাধ্যম কর্মীসহ দেশবিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Leave a Reply