শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

গত ৫৩ বছরেও দেশে গণতন্ত্র সুরক্ষিত হয়নি : আলী রীয়াজ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গত ৫৩ বছরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারেনি। গণতন্ত্রকে পর্যদুস্ত করার চেষ্টা করতে দেখেছি এবং এই অভিপ্রায় সফল হতেও দেখেছি। যার ফলে এ দেশে গণতন্ত্র সুরক্ষিত হয়নি বরং বারবার ভূলুণ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) সংসদ ভবনের এল ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।

এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।গত বছরের জুলাই-অগাস্টের অভ্যুত্থান গণতান্ত্রিক আন্দোলনের একটি রূপ উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান গত ৫৩ বছরের গণতান্ত্রিক সংগ্রামের একটি রূপ। এতদিনের সংগ্রামকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের লক্ষ্য হল একটি জাতীয় সনদ তৈরি করা। যার মাধ্যমে একটি ভবিষ্যৎ বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করতে পারব।আলোচনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলীর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলে দলটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল মোল্যা ছাড়াও মজিবুর রহমান, রুবেল শিকদার, ফখরুদ্দিন রিয়াদ, রাজিব আহমেদ, মিজানুর রহমান এবং আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD