মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন বাসি সহ দেশবাসীকে ২৬ মার্চ মহান স্বাধিনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছন । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে আসে বিজয়। সেই দিনটি আজ পর্যন্ত প্রেরণা জুগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ২৬৬ দিনের সেই রক্তক্ষয়ী জনযুদ্ধের সফল পরিণতিতে বিশ্বের বুকে জন্ম নিয়েছিল একটি নতুন রাষ্ট্র, আমরা পেয়েছিলাম স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তিনি আরো বলেন, স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের আত্মত্যাগের ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এগিয়ে চলেছি একটি জাতি হিসেবে। স্বাধীনতা অর্থ দিয়ে কেনা যায় না। এটি অনেক সাহসী মানুষের সংগ্রামের ফলাফল। আসুন আমরা আরও একবার সাহসী সেই বীরদের স্মরণ করি। আমরা সবাই মিলে আমাদের দেশকে সম্পদ, শান্তি এবং সুখের জায়গা হিসেবে গড়ে তোলার চেষ্টা করি।
Leave a Reply