শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

জেআরপিতে রো‌হিঙ্গাদের জন্য ৮৫ কোটি ডলার চাওয়া হবে

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিনিধী

রোহিঙ্গাদের জন্য ২০২৪ সালের যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি) ঘোষণা করা হবে। এবারের জেআরপিতে রোহিঙ্গাদের জন্য ৮৫ কোটি ২৪ লাখ ডলার চাওয়া হবে।সুইজারল্যান্ডের স্থানীয় সময় বুধবার (১৩ মার্চ) জেনেভায় রোহিঙ্গাদের জন্য জেআরপি ঘোষণা করা হ‌বে।পররাষ্ট্র মন্ত্রণালয় ও জা‌তিসং‌ঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচ‌সিআর সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, রোহিঙ্গাদের অর্থায়‌নে আন্তর্জাতিক সহায়তা তহবিল কম‌ছে। ২০২৩ সালে রোহিঙ্গাদের জন্য ৮৭ কোটি মার্কিন ডলার পাওয়া গে‌ছে।   যে তহ‌বিল চাওয়া হ‌য়ে‌ছিল, তার অ‌র্ধেক পাওয়া গে‌ছে। এবার ৮৫ কোটি ২৪ লাখ ডলার চাওয়া হচ্ছে। এবা‌রের জেআরপিতে সাড়ে ১৩ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা চাওয়া হচ্ছে। ত‌বে মানবিক সহায়তার চাহিদা রয়েছে সাড়ে ১৫ লাখ মানুষের।জানা গে‌ছে, জেনেভায় জেআরপি-২০২৪ ঘোষণায় বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করছে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।প্রসঙ্গত, ২০১৭ সালে থেকে জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গাদের জন্য জেআরপি নামের মানবিক সহায়তা চাওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD