বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সুনামগঞ্জ সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন হারুনূর রশীদ চৌধুরী।

মাতৃভুমি সংবাদ 
রিপোর্টারঃ আমির হোসেন
সুনামগঞ্জ সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত মৌলভীবাজার সদর মডেল থানার মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক মানদন্ডের বিচারে গত এপ্রিল হতে জুন/২০২৩খ্রিঃ তিন মাসের মানদন্ডে মৌলভীবাজার সদর মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় অদ্য ১০/০৭/২০২৩খ্রিঃ তারিখ সিলেট বিভাগ, সিলেট কর্তৃক মাসিক অপরাধ সভায় ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার), পিপিএম এই পুরষ্কার প্রদান করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট জেলা, মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার জেলা, এস এম মুরাদ আলী, পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা, মোহাম্মদ এহসান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ জেলা, নিকুলিন চাকমা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জ, মোঃ আব্দুল হান্নান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ, মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম), রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট, বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) সহ জেলা পুলিশ ও রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। প্রকাশ থাকে যে, জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, অফিসার ইনচার্জ, মৌলভীবাজার সদর মডেল থানায় যোগদান করার পর বিগত দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী তাহার শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই অর্জন করা সম্ভব হয়েছে বিধায় সিলেট বিভাগের এই শ্রেষ্ঠত্বের অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD