মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

এডিস মশা নিয়ন্ত্রণে ৬ চ্যালেঞ্জের কথা জানাল ডিএনসিসি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ডেঙ্গু মোকাবিলায় বছরব্যাপী নিজেদের প্রস্তুতি কেমন এবং আগামীতে করণীয় কী কী আছে সার্বিক বিষয় জানাতে সংশ্লিষ্ট সবাইকে ডেকেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আর সেখানেই এডিস মশা নিয়ন্ত্রণে ৬ চ্যালেঞ্জের কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার (৫ ফেব্রুয়ারি) গুলশান-২ নম্বরের নগর ভবনে ‘এডিস মশাবাহিত ডেঙ্গু মোকাবিলায় বছরব্যাপী উত্তর সিটির প্রস্তুতি এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। ডিএনসিসির তথ্য অনুসারে, এডিস মশা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জগুলো হচ্ছে- অপরিকল্পিত নগরায়ণ, জনসচেতনতা ও জনসম্পৃক্ততার ঘাটতি, নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিক কর্মচারীদের জ্ঞানের অভাব এবং অসহযোগিতা, পরিত্যক্ত অপরিকল্পিত ছাদবাগান, বেজমেন্ট পার্কিংয়ে জমা হওয়া পানি এবং ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যার তথ্যে অপ্রতুলতা।গোলটেবিল বৈঠক শুরুতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এই শহর আমাদের সবার। সবাই মিলেই এই শহরের জন্য কাজ করতে হবে। ডেঙ্গু মোকাবিলা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। মশা যখন কামড়াবে তখন কে মেয়র, কে কাউন্সিলর, কারা বিশেষজ্ঞ এসব কিছুই দেখবে না। মশা কিন্তু যখন কামড়াবে তখন সবাইকেই কামড়াবে। মশার উপদ্রব এই শহরের একটি সমস্যা। তাই আজ আমরা সবাইকে ডেকেছি। মশকনিধনে আমরা কী করছি, এগুলো ঠিক আছে কীনা, আর কী কী করা যায় সেই সম্পর্কে আপনাদের জানাব। আমাদের প্রস্তুতিগুলো জানাব। সেই সঙ্গে আপনাদের কাছ থেকে পরামর্শগুলো শুনব। আর কী কী করা যায়, তার গাইড লাইন আপনারও আমাদের জানাবেন। সব মিলিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব।ডেঙ্গু মোকাবিলায় করণীয় সম্পর্কে প্রস্তুতি এবং পরামর্শ নিতে আলোচনায় ডাকা হয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, নিপসম প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. কবিরুল বাসার, সিডিসি সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজির আহমেদ, নিপসম কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. গোলাম সারোয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর বিভাগের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মোইনুল আহসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD