বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

সরকারি দপ্তর থেকে তথ্য না পেলে তথ্য কমিশনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

লাইসেন্সধারীদের অস্ত্র ফেরত না দেওয়া এবং হারিয়ে যাওয়া অস্ত্রের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে তথ্য না পাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে জাহেদ উর রহমান বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী সাংবাদিকদের তথ্য চাওয়ার সুযোগ রয়েছে। রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত সংবেদনশীল নয়, এমন তথ্য পেতে এ আইন ব্যবহার করা উচিত।

তিনি বলেন, দীর্ঘদিন দেশে তথ্য কমিশন ছিল না। বর্তমানে কমিশন গঠন করা হয়েছে। কোনো সরকারি দপ্তর তথ্য দিতে না চাইলে সাংবাদিকরা কমিশনের কাছে যেতে পারেন।

তথ্য কমিশনকে সক্রিয় করার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, কমিশনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে তার কথা হয়েছে। তারা সক্রিয়ভাবে কাজ করতে চান। সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও ভারসাম্য নিশ্চিত করতে তথ্য কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

অস্ত্রের বিষয়ে তিনি বলেন, কোনো অস্ত্র অবৈধ হলে তা নিয়ে ব্যবস্থা নেওয়া পুলিশের স্বাভাবিক দায়িত্বের অংশ। এ বিষয়ে পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে, সাংবাদিকদের তা জানতে চাওয়া উচিত। তবে এ বিষয়ে তার কাছে হালনাগাদ তথ্য নেই বলে জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, তথ্য কমিশন কার্যকরভাবে কাজ করলে সরকারের ওপর চাপ তৈরি হচ্ছে বলে কারও কারও মনে হতে পারে। তবে তার মতে, তথ্যের অবাধ প্রবাহ ও জবাবদিহি নিশ্চিত করা সরকারের জন্যই উপকারী।

সাংবাদিকদের সরকারি দপ্তরগুলো থেকে তথ্য চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য না পেলে প্রতিকার পেতে তথ্য কমিশনের দ্বারস্থ হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD