শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

আতিথেয়তার জন্য পররাষ্ট্রসচিবকে ধন্যবাদ পাকিস্তান হাইকমিশনারের

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলা‌দে‌শে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার।

সোমবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এসে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার।

ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, উভয়পক্ষ বাণিজ্য ও অর্থনীতি, সংযোগ, বহুপাক্ষিক ফোরাম এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় সহযোগিতার বিভিন্ন প্রস্তাবও অন্তর্ভুক্ত ছিল, যা যৌথ অর্থনৈতিক কমিশনের আসন্ন বৈঠকে চূড়ান্ত করা হবে।

হাইকমিশনার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় চমৎকার ব্যবস্থা এবং আতিথেয়তার জন্য পররাষ্ট্রসচিবকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD