বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ওয়াবদা রোড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাকসুদা বেগম (৪৫), মেয়ে সানজিদা সুলতানা (২৫)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা বাজারের টিএনটি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি রেলগেট অতিক্রম করার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও মেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেলে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার জানান, ট্রেন দুর্ঘটনায় আহত মা ও মেয়েকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD